১৭১. ব্রহ্মবাদিনো বদন্তি—যদ্বসূনাং প্রাতঃসবনং রুদ্রাণাং মাধ্যন্দিন
সবনমাদিত্যানাং চ বিশ্বেষাং চ দেবানাং তৃতীয়সবনম্ ॥১
১৭২. ক্ব তর্হি যজমানস্য লোক ইতি স যস্তং ন বিদ্যাৎ কথং
কুর্যাদথ বিদ্বান্ কুর্যাৎ ॥২
অন্বয় : ব্রহ্মবাদিনঃ (ব্রহ্মবাদিগণ) বদন্তি (বলেন)—যৎ (যাহা,), বসূনাম্ (বসুগণের), প্রাতঃসবনম্ (প্রাতঃকালের সবন); রুদ্রাণাম্, (রুদ্রগণের) মাধ্যন্দিনম্ সবনম্ (মধ্যাহ্নকালীন সবন); আদিত্যানাম্ চ (আদিত্যগণের) বিশ্বেষাম্ চ দেবানাম্ (বিশ্বেদেবগণের) তৃতীয়সবনম্ (সায়ংকালীন সবন)। ক্ব (কোথায়) তর্হি (তবে) যজমানস্য (যজমানের) লোকঃ? ইতি। সঃ যঃ (২।১১।২ মন্তব্য, যিনি) তম্ (যজমানের লোককে) ন বিদ্যাৎ (জানেন না), কথম্ (কি প্রকারে) কুর্যাৎ (করিবেন; যজ্ঞ করিবেন)? অথ (পক্ষান্তরে) বিদ্বান্ (যিনি জানেন) কুর্যাৎ (করিতে পারেন)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)—ব্রহ্মবাদিগণ বলেন, ‘প্রাতঃসবন বসুগণের; মধ্যাহ্নকালীন সবন রুদ্রগণের; তৃতীয় (সায়ংকালীন) সবন আদিত্যগণ ও বিশ্বদেবগণের’। তবে যজমানের লোক কোথায়? যিনি ইহা জানেন না, তিনি কি প্রকারে যজ্ঞ করিবেন? যিনি জানেন, তিনিই পারেন।
মন্তব্য : (২। ২৪।১) সবনম্— সোমলতা হইতে সোমরস নির্গত করার নাম সবন। যজ্ঞে সোমরস অভিযুক্ত হইত, এইজন্য যজ্ঞের একটি নাম সবন