তমা আদিত্যাশ্চ বিশ্বে চ দেবাস্তৃতীয়সবনং সংপ্রযচ্ছন্ত্যেষ হ বৈ
যজ্ঞস্য মাত্ৰাং বেদ য এবং বেদ য এবং বেদ ॥১৬
অন্বয় : তস্মৈ (তাহার জন্য) আদিত্যাঃ চ (আদিত্যগণ) বিশ্বে চ দেবাঃ (বিশ্বদেব তৃতীয়-সবনম্ (তৃতীয় সবনের ফলকে) সম্প্রযচ্ছন্তি (দান করেন)। এষঃ (ইনি) হ বৈ যজ্ঞস্য (যজ্ঞের) মাত্রাম্ (তত্ত্বকে) বেদ (জানেন), যঃ (যিনি) এবম্ (এই প্রকার) বেদ, যঃ এবম্ বেদ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : আদিত্য ও বিশ্বেদেবগণ তাঁহাকে তৃতীয় সবনের ফল দান করেন। যিনি ইহা জানেন তিনি যজ্ঞের প্রকৃত তত্ত্ব জানেন।