১৮১. পুরা তৃতীয়সবনস্যোপাকরণাজ্জঘনেনাহবনীয়স্যোদমুখ উপবিশ্য স
আদিত্যং স বৈশ্যদেবং সামাভিগায়তি ॥১১
১৮২. লো৩কদ্বারমপাবাতর্ণ ৩৩ পশ্যেম ত্বা বয়ং দ্বারা ৩ ৩ ৩ ৩ ৩
হু ৩ ম্ আ ৩ ৩ জ্যা ৩ য়ো ৩ আ ৩ ২ ১ ১ ১ ইতি ॥১২
১৮৩. আদিত্যমথ বৈশ্বদেবং লোওকদ্বারমপাবাতর্ণ ৩৩ পশ্যেম ত্বা বয়ংসাম্রা
৩৩৩৩৩ হু ৩ ম্ আ ৩৩ জ্যা ৩ য়োও আ৩ ২ ১ ১ ১ ইতি ॥১৩
অন্বয় : পুরা তৃতীয়সবনস্য (তৃতীয় সবনের) উপাকরণাৎ জঘনেন আহবনীয়স্য (আহবনীয় অগ্নির) উমুখঃ উপবিশ্য সঃ আদিত্যম্, (আদিত্যসম্বন্ধী) সঃ বৈশ্বদেবম্ (বিশ্বদেব-সম্বন্ধী) সাম অভিগায়তি (৭ম নঃ দ্রঃ)। লোকদ্বারম্ অপাবাণূ, পশ্যেম ত্বা বয়ম্ স্বারাহুম্ আ—জ্যায়ঃ (স্বারাজ্যায়, স্বারাজ্যের জন্য) ইতি (৪র্থ মঃ দ্রঃ)। আদিত্যম্ (ইহা আদিত্যকে উদ্দেশ্য করিয়া)। অথ (অনন্তর) বৈশ্যদেবম্ (বিশ্বদেবকে উদ্দেশ্য করিয়া) লোকদ্বারম্ অপাবাণূ, পশ্যেম ত্বা বয়ম্ সাম্রা—হুম্ আ—জ্যায়ঃ আ। সাম্রাজ্যায় (সাম্রাজ্যের জন্য) ইতি।
সরলার্থ : (১১-১৩ মন্ত্র) তৃতীয় সবন আরম্ভ করিবার পূর্বে যজমান আহবনীয় অগ্নির পিছনে উত্তরমুখ হইয়া বসিয়া আদিত্য ও বিশ্বেদেব সম্বন্ধে সামগান করেন। প্রথমে তিনি আদিত্যগণের উদ্দেশ্যে বলেন, ‘হে অগ্নি, পৃথিবী-লোক লাভ করিবার দ্বার খোল। আমরা স্বারাজ্য লাভ করিবার জন্য তোমাকে দেখি।’ বিশ্বদেবকে সম্বোধন করিয়া বলা হয়, ‘স্বর্গলোক লাভ করিবার দ্বার খোল; আমরা সাম্রাজ্যলাভের জন্য তোমাকে দেখি।’