তান্যভ্যতপত্তেভ্যোঽভিতপ্তেভ্য ওঁকারঃ সংপ্রাস্ত্রবত্তদ্ যথা
শঙ্কুনা সর্বাণি পৰ্ণানি সংন্নান্যেরমোংকারেণ সর্বা বাক্
সংতৃণোঙ্কার এবেদং সর্বমোঙ্কার এবেদং সর্বম্ ॥৩
অন্বয় : তানি (সেই অক্ষরসমূহকে) অভ্যতপৎ তেভ্যঃ অভিতপ্তেভ্যঃ ওঙ্কারঃ সম্প্রাস্রবৎ (২য় মন্ত্র)। তৎ যথা— (যেমন) শঙ্কুনা (পর্ণনাল, বা বৃন্ত দ্বারা) সর্বাণি পর্ণানি (সমুদয় পত্র) সংতৃণ্মানি (ব্যাপ্ত কিংবা যুক্ত) এবম্ (এই প্রকার) ওঙ্কারেণ (ওঙ্কার দ্বারা) সর্বা বাক্ (সমুদয় বাক্য) সংতৃণা (ব্যাপ্ত)। ওঙ্কারঃ এব (ওঙ্কারেই) ইদম্ সৰ্বম্ (এই সমুদয়); ওঙ্কারঃ এব ইদম্ সর্বম্ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : প্রজাপতি এই অক্ষরসমূহের ধ্যান করিলেন। ধ্যান করায় অক্ষরসমূহ হইতে ওঙ্কার নিঃসৃত হইল। যেমন পর্ণনাল (পাতার শিরা) দ্বারা পাতা ব্যাপ্ত (পাতার অংশগুলি গ্রথিত বা যুক্ত) থাকে, তেমনি ওঙ্কার দ্বারা সমস্ত কিছু ব্যাপ্ত রহিয়াছে। ওঙ্কারই এই সব, ওঙ্কারই এই সব।