প্রজপতির্লোকানভ্যতপ্যত্তেভ্যোঽভিতপ্তেভ্যশ্রয়ী বিদ্যা সংপ্রাস্ত্রবৎ
তামভ্য-তপত্তস্যা অভিতপ্তায়া এতান্যক্ষরাণি সংপ্রাস্রবন্ত ভূর্ভুবঃ
স্বরিতি ॥২
অন্বয় : প্রজাপতিঃ লোকান্ (লোকসমূহকে) অভ্যতপৎ (অভিধ্যান করিলেন)। তেভ্যঃ অভিতপ্তেভ্যঃ (অভিতপ্ত সেই সমুদয় লোক হইতে) ত্রয়ী বিদ্যা (বেদবিদ্যা) সম্প্রাস্রবৎ (নিঃসৃত হইল)। তাম্ (সেই ত্রয়ী বিদ্যাকে) অভ্যতপৎ। তস্যাঃ অভিতপ্তায়াঃ (অভিতপ্ত সেই ত্রয়ী বিদ্যা হইতে) এতানি অক্ষরাণি (এই সমুদয় অক্ষর) সংপ্রাস্রবন্তঃ (নিঃসৃত হইল)—ভূঃ ভুবঃ স্বঃ (পৃথিবী, অন্তরিক্ষ ও দ্যৌ— এই তিনটি) ইতি।
সরলার্থ : প্রজাপতি লোকসমূহের ধ্যান করিলেন। ধ্যানের ফলে জগৎসমূহ হইতে বেদবিদ্যা নিঃসৃত হইল। তিনি বেদবিদ্যার ধ্যান করিলেন। ধ্যানের ফলে সেই বেদবিদ্যা হইতে ভূঃ, ভুবঃ ও স্বঃ— এই তিনটি অক্ষর নিঃসৃত হইল।