ত্রয়ো ধর্মস্কন্ধা যজ্ঞোহধ্যয়নং দানমিতি প্রথমস্তপ এব দ্বিতীয়ো
ব্রহ্মচার্যাচার্যকুলবাসী তৃতীয়োহত্যস্তমাত্মানমাচাৰ্যকুলেহবসাদয়ন্ সর্ব
এতে পুণ্যলোকা ভবন্তি ব্রহ্মসংস্থোহমৃতত্বমেতি ॥১
অন্বয় : ত্রয়ঃ (তিন) ধর্মস্কন্ধাঃ (ধর্মের বিভাগ)—যজ্ঞঃ, অধ্যয়নম্, দানম্, ইতি প্রথমঃ। তপঃ এব দ্বিতীয়ঃ। ব্রহ্মচারী আচার্যকুলবাসী তৃতীয়ঃ অত্যন্তম্ (যাবজ্জীবন) আত্মানম্ (আপনাকে) আচার্যকুলে (গুরুগৃহে) অবসাদয়ন্ (ক্ষয় করিয়া)। সৰ্বে এতে (এই সমুদয়) পুণ্যলোকাঃ (পুণ্যলোকগামী) ভবন্তি (হন); ব্রহ্মসংস্থঃ (ব্রহ্মনিষ্ঠ) অমৃতত্বম্ (অমৃতত্বকে) এতি (লাভ করেন)।
সরলার্থ : ধর্মের স্কন্ধ (বিভাগ) তিনটি : প্রথম—যজ্ঞ, অধ্যয়ন ও দান; দ্বিতীয় তপস্যা; তৃতীয়—যাবজ্জীবন গুরুগৃহে দেহক্ষয়পূর্বক, গুরুকুলবাসী হইয়া ব্রহ্মচর্য পালন। ইহারা সকলেই পুণ্যলোক পান; কিন্তু ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি অমৃতত্ব লাভ করেন।
মন্তব্য : ব্রহ্মসংস্থঃ—যিনি ব্রহ্মে সম্যকরূপে স্থিত। যিনি ব্রহ্মে নিশ্চিতরূপে স্থিত তাঁহাকে ব্রহ্মনিষ্ঠ বলা হয়। উভয় কথার অর্থ একই।