অথ যদ্যেনমূষ্মসূপালভেত প্রজাপতিং শরণং প্রপন্নোহভূবৎ স ত্ত্বা
প্রতিপেক্ষ্যতীত্যেনং ব্লুয়াদথ যদ্যেনং স্পর্শেষূপালভেত মৃত্যুং শরণং
প্রপন্নোহভূবং স ত্ত্বা প্রতিধক্ষ্যতীত্যেনং ব্লুয়াৎ ॥৪
অন্বয় : অথ যদি এনম্ উম্মসু (ঊষ্মবর্ণ উচ্চারণ-বিষয়ে) উপালভেত প্ৰজাপতি শরণম্ প্রপন্নঃ অভূবম্ সঃ (প্রজাপতি) ত্বা প্রতিপেক্ষ্যতি (চূর্ণ করিবেন)— ইতি এনম্ ব্রুয়াৎ। অথ যদি এনম্ স্পর্শেষু (উচ্চারণ বিষয়ে) উপালভেত— মৃত্যুম্ শরণম্ প্রপন্নঃ অভূবম্, সঃ ত্বা প্রতিধক্ষ্যতি (ভষ্মীভূত করিবেন) ইতি এনম্ ব্রুয়াৎ। (তৃতীয় মন্ত্রের টীকা দ্রষ্টব্য)।
সরলার্থ : যদি উষ্মবর্ণের উচ্চারণ বিষয়ে কেহ নিন্দা করে, তিনি তাহাকে বলিবেন (উষ্মবর্ণ উচ্চারণ করিয়া গান করিবার সময়ে)—’আমি প্রজাপতির শরণ লইয়াছি, তিনি তোমাকে চূর্ণ করিবেন।’ যদি স্পর্শবর্ণ উচ্চারণ বিষয়ে কেহ নিন্দা করে, তিনি বলিবেন— (স্পর্শবর্ণ উচ্চারণ করিয়া গান করিবার সময়) ‘আমি মৃত্যুর শরণ লইয়াছি, তিনি তোমাকে ভস্ম করিবেন।’