সর্বে স্বরা ইন্দ্রস্যাত্মানঃ সর্ব উষ্মাণঃ প্রজাপতেরাত্মানঃ সর্বে স্পর্শা
মৃত্যোরাত্মানস্তং যদি স্বরেফূপালভেতেন্দ্রং শরণং প্রপন্নোহভুবং স ত্ত্বা
প্রতিবক্ষ্যতীত্যেনং ব্রুয়াৎ ॥৩
অন্বয় : সর্বে স্বরাঃ (সমুদয় স্বরবর্ণ) ইন্দ্রস্য (ইন্দ্রের) আত্মানঃ (দেবের অবয়বস্থানীয়; সর্বে উষ্মাণঃ (সমুদয় উষ্মবর্ণ—শ, ষ, স এবং হ) প্রজাপতেঃ (প্রজাপতির) আত্মানঃ; সর্বে স্পর্শাঃ (সমুদয় স্পর্শবর্ণ—’ক’ হইতে ‘ম’ পর্যন্ত পঁচিশটি বর্ণ) মৃত্যোঃ (মৃত্যুর) আত্মানঃ। তম্ (তাহাকে, উদ্গাতাকে) যদি স্বরেষু (স্বরবর্ণ উচ্চারণ বিষয়ে) উপালভেত (নিন্দা করে) ইন্দ্রম্ (ইন্দ্রকে) শরণম্ প্রপন্নঃ (শরণ প্রাপ্ত) অভূবম্ (হইয়াছিলাম), সঃ (তিনি, ইন্দ্র) ত্বা (তোমাকে) প্রতিবক্ষ্যতি (প্রত্যুত্তর দিবেন)— ইতি এনম্ (ইহাকে) য়াৎ (বলিবে)।
সরলার্থ : সকল স্বরবর্ণ ইন্দ্রের দেহাবয়বস্বরূপ; উষ্মবর্ণগুলি প্রজাপতির দেহাবয়বস্বরূপ; সমস্ত স্পর্শবর্ণ মৃত্যুর দেহাবয়বস্বরূপ। যদি কেহ উদ্গাতাকে স্বরের উচ্চারণ বিষয়ে নিন্দা করে, তবে উদ্গাতা তাহাকে বলিবেন— আমি (স্বরবর্ণ উচ্চারণ করিয়া গান করিবার সময়) ইন্দ্রের শরণাপন্ন হইয়াছিলাম। তিনি তোমাকে এ বিষয়ে উত্তর দিবেন।