বিনর্দি সাম্নো বৃণে পশব্যমিত্যগ্নেরুদ্গীথোহনিরুক্তঃ প্রজাপতের্নিরুক্তঃ
সোমস্য মৃদু শঙ্কং বায়োঃ শ্লক্ষং বলবদিন্দ্রস্য ক্রৌঞ্চং বৃহস্পতেরপধ্বান্তং
বরুণস্য তান্ সর্বানেবোপসেবেত বারুণং ত্বেব বর্জয়েৎ ॥১
অন্বয় : বিনর্দি (বৃষভধ্বনির ন্যায় গম্ভীর স্বর) সাম্নঃ (সামের) বৃণে (প্রার্থনা করি পশব্যম্ (পশুর পক্ষে হিতকর) ইতি অগ্নেঃ (অগ্নিদেবতার। উদ্গীথঃ অনিরুক্তঃ (অনিরুক্ত নামক স্বর; যাহা স্পষ্ট করিয়া ব্যক্ত করা যায় না) প্রজাপতেঃ (প্রজাপতির)। নিরুক্তঃ (নিরুক্ত নামক স্বর, যাহা স্পষ্ট করিয়া বলা যায়) সোমস্য (সোম দেবতার)। মৃদু শ্লক্ষ্ণম্ (শ্লক্ষ্ণ নামক স্বর—স্নিগ্ধ স্বর) বায়োঃ (বায়ুদেবতার)। শ্লক্ষ্ণম্ বলবৎ (প্রবল) ইন্দ্রস্য (ইন্দ্রের)। ক্রৌঞ্চম্ (ক্রৌঞ্চ নামক স্বর; ক্রৌঞ্চ পক্ষীর স্বরের ন্যায় স্বর) বৃহস্পতেঃ (বৃহস্পতির)। অপধ্বান্ত (অপধ্বান্ত নামক স্বর; ভগ্ন কাংস্যপাত্রের স্বরের ন্যায় স্বর) বরুণস্য (বরুণ দেবতার)। তান্ সর্বান্ এব (সেই সমুদয়কেই) উপসেবেত (সেবা করিবে)। বারুণম্ (বরুণসম্বন্ধী অর্থাৎ অপধ্বান্ত স্বরকে) তু এব বর্জয়েৎ (পরিত্যাগ করিবেই)।
সরলার্থ : সামের ‘বিনর্দি’ স্বর পশুগণের পক্ষে হিতকর এবং এই স্বর অগ্নিদেবতার, আমি এই স্বর প্রার্থনা করি। অনিরুক্ত-স্বর-যুক্ত উদ্গীথ প্রজাপতি দেবতার, নিরুক্ত স্বর সোমদেবতার, মৃদু শ্লক্ষ স্বর বায়ুদেবতার, প্রবল শুক্ষ স্বর ইন্দ্রদেবতার, ক্রৌঞ্চ স্বর বৃহস্পতির আর অপধ্বান্ত স্বর বরুণদেবতার। এই সমুদয় স্বরের সেবা করিবে, কেবল ‘বারুণ’ অর্থাৎ অপধ্বান্ত স্বর বর্জন করিবে।
মন্তব্য : এখানে সাতটি স্বরের কথা বলা হইয়াছে; যথা বিনর্দি, অনিরুক্ত, নিরুক্ত, মৃদু শ্লক্ষ, বলবৎ শ্লক্ষ্ণ, ক্রৌঞ্চ, অপধ্বান্ত