যস্তদ্বেদ স বেদ সর্বং সর্বা দিশো বলিমস্মৈ হরন্তি সর্বমস্মীত্যুপাসীত
ততং তদ্তম্ ॥৪
অন্বয় : যঃ (যিনি) তৎ (তাহাকে) বেদ (জানেন), সঃ (তিনি) বেদ সর্বম্ (সর্ববস্তুকে)। সর্বাঃ দিশঃ (দিকসমূহ) বলিম্ (উপহারকে) অস্মৈ (ইহার জন্য) হরন্তি (আহরণ করে)। সর্বম্ (সমুদয়ই) অমি (আমি হই) ইতি উপাসীত (এই ভাবে উপাসনা করিবেন)। তৎ ব্রতম্ (তাহাই ব্রত), তৎ ব্রতম্।
সরলার্থ : যিনি এই সর্বাত্মক সামকে জানেন তিনি সর্বজ্ঞ হন; সকল দিক হইতে তাঁহার জন্য উপহার আসে। তাঁহার ব্রত হইল—’আমিই সর্বাত্মক’ এইভাবে উপাসনা করিবেন।