তদেষ শ্লোকঃ, যানি পঞ্চধা ত্রীণি ত্রীণি তেভ্যো ন জ্যায়ঃ পরমন্যদস্তি ॥৩
অন্বয় : তৎ (সেই বিষয়ে) এষঃ (এই) শ্লোকঃ— যিনি পঞ্চধা (হিংকার, প্রস্তাব, উদ্গীথ, প্রতিহার ও নিধন— এই পাঁচ প্রকার); ত্রীণি ত্রীণি (তিনটি তিনটি; অর্থাৎ হিংকারাদির প্রত্যেকটিই তিনটি; যেমন হিংকার— ত্রয়ী বিদ্যা; প্রস্তাব— তিন লোক ইত্যাদি, ১ম মন্ত্র); তেভ্যঃ (তাহাদিগের অপেক্ষা) ন (না) জ্যায়ঃ (মহত্তর) পরম্ (অতিরিক্ত, পৃথক্) অন্যৎ (অন্য) অস্তি (আছে)।
সরলার্থ : এই বিষয়ে শ্লোক আছে— এই যে পাঁচ প্রকার (সাম) যাহাদের প্রত্যেকের আবার তিনটি তিনটি করিয়া বিভাগ (সর্বসাকুল্যে পনেরটি), ইহাদের অপেক্ষা মহৎ বা ইহাদের অতিরিক্ত আর কিছুই নাই।