ত্রয়ী বিদ্যা হিংকারশ্রয় ইমে লোকাঃ স প্রস্তাবোহগ্নির্বায়ুরাদিত্যঃ
স উদ্গীথো নক্ষত্রাণি বয়াংসি মরীচয়ঃ স প্রতিহারঃ সর্পা গন্ধবাঃ
পিতরস্তন্নিধনমেতৎ সাম সর্বস্মিন্ প্ৰোতম্ ॥ ১
অন্বয় : ত্রয়ী বিদ্যা (বেদবিদ্যা) হিংকারঃ; ত্রয়ঃ (তিন) ইমে লোকাঃ (ভূঃ, ভুবঃ ও স্বঃ—এই তিন লোক) সঃ প্রস্তাবঃ; অগ্নিঃ বায়ুঃ আদিত্যঃ-সঃ উদ্গীথঃ; নক্ষত্রাণি, বয়াংসি (পক্ষিগণ) মরীচয়ঃ (মরীচিঃ-কিরণমালা) সঃ প্রতিহারঃ; সর্পাঃ, গন্ধর্বাঃ পিতরঃ (পিতৃপুরুষগণ)—তৎ নিধনম্। এতৎ (এই) সাম সর্বস্মিন্ (সমুদয় বস্তুতে প্রোতম্ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : ত্রয়ী বিদ্যাই হিংকার; এই তিন লোকই (পৃথিবী, অন্তরিক্ষ ও দ্যৌ) প্রস্তাব; অগ্নি, বায়ু ও আদিত্য উদ্গীথ; নক্ষত্রসমূহ, পক্ষিগণ ও কিরণসমূহ প্রতিহার, সর্প, গন্ধর্ব ও পিতৃগণ—নিধন। এই সাম সর্ববস্তুতে প্রতিষ্ঠিত ।
মন্তব্য : ত্রয়ী বিদ্যা—প্রথমে ঋক্, সাম ও যজুঃ, এই তিন বেদই প্রামাণিক বলিয়া গৃহীত হইয়াছিল; এই জন্য বেদের একটি নাম ত্রয়ী।