অগ্নির্হিংকারো বায়ুঃ প্রস্তাব আদিত্য উদ্গীথো নক্ষত্রাণি প্রতিহারশ্চন্দ্রমা
নিধনম্ এতদ্রাজনং দেবতাসু প্ৰোতম্ ॥১
অন্বয় : অগ্নিঃ হিঙ্কারঃ; বায়ুঃ প্রস্তাবঃ; আদিত্যঃ উদ্গীথঃ; নক্ষত্রাণি প্রতিহারঃ; চন্দ্রমাঃ নিধনম্। এতৎ রাজনম্ (রাজন্ নামক এই সাম) দেবতাসু (দেবসমূহে) প্ৰোতম্ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : অগ্নিই হিঙ্কার, বায়ু প্রস্তাব, আদিত্য উদ্গীথ, নক্ষত্রসমূহ প্রতিহার, চন্দ্রমা নিধন। ‘রাজন্’ নামে এই সাম দেবতাসমূহে প্রতিষ্ঠিত।