স য এতদেবং বিদ্বান্ সাধু সামেত্যুপাস্তেহভ্যাশো হ যদেনং
সাধবো ধর্মা আ চ গচ্ছেয়ুরুপ চ নমেয়ুঃ ॥ ৪
অন্বয় : সঃ যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) সাধু সাম ইতি উপাস্তে (উপাসনা করে), অভ্যাশঃ (এই ফল; শঙ্করের মতে ‘শীঘ্র’) হ, যৎ (যে) এনম্ (ইহার নিকট), সাধবঃ ধর্মাঃ (সাধু গুণসমূহ) আ চ গচ্ছেয়ু; (আগচ্ছেয়ুঃ চ; আগমন করিবে) উপ চ নমেয়ুঃ (উপনমেয়ুঃ চ; ভোগ্যরূপে তাহার অধীন হইবে)।
সরলার্থ : যিনি ইহাকে এইরূপ জানিয়া ‘সামই সাধু’ এইভাবে উপাসনা করিবেন বিবিধ সদ্গুণ শীঘ্রই তাঁহার অনুবর্তী হইয়া ভোগ্য হইবে।