সমস্তস্য খলু সাম্ন উপাসনং সাধু যৎ খলু সাধু তৎ
সামেত্যাচক্ষতে যদসাধু তদসামেতি ॥ ১
অন্বয় : সমস্তস্য খলু সাম্নঃ (সমুদয় সামেরই) উপাসনম্ (উপাসনা) সাধু (শোভন, উত্তম)। যৎ (যাহা) খলু সাধু, তৎ (তাহা) সাম ইতি—আচক্ষতে (বলা হয়)। যৎ অসাধু, তৎ অসাম ইতি।
সরলার্থ : সমস্ত সামের (অর্থাৎ সর্বাবয়ববিশিষ্ট সামের) উপাসনাই সাধু। যাহা সাধু, তাহাকেই ‘সাম’ বলা হয়, আর যাহা অসাধু তাহাকেই ‘অসাম’ বলা হয়।