স য এবমেতদ্ যজ্ঞাযজ্ঞীয়মঙ্গেষু প্রোতং বেদাঙ্গীভবতি নাঙ্গেন বিহূর্ছতি সর্বম্ আয়ুরেতি জ্যোগ্ঞ্জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীর্ত্যা সংবৎসরং মজ্ঞো নাম্নীয়াত্তদ্ ব্ৰতং মজ্ঞো নাম্নীয়াদিতি বা ॥২ অন্বয় : সঃ যঃ এবম্ এতৎ যজ্ঞাযজ্ঞীয়ম্ অঙ্গেষু প্রোতম্ বেদ অঙ্গী ভবতি (অঙ্গশালী হন), ন (না) অঙ্গেন (অঙ্গবিষয়ে) বিহুৰ্ছতি (বিকলাঙ্গ হন); সর্বম্ আয়ুঃ এতি; জ্যোক্ জীবতি মহান্ প্রজয়া পশুভিঃ ভবতি; মহান্ কীর্ত্যা; সম্বৎসরম্ (এক বৎসর) মঃ (মাংসসমূহকে) ন অশ্লীয়াৎ (ভোজন করিবেন না) তৎ ব্ৰতম্ মঞ্জজ্ঞঃ ন অশ্লীয়াৎ ইতি বা (কিংবা) (২।১১।২ টীকা)।
সরলার্থ : যিনি জানেন যে, যজ্ঞাযজ্ঞীয় নামক সাম দেহের অঙ্গসমূহে প্রতিষ্ঠিত তিনি দৃঢ়াঙ্গ হন, তাঁহার অঙ্গ বিকল হয় না, তিনি পূর্ণায়ু হন, উজ্জ্বল জীবন লাভ করেন, প্রজা ও পশু লাভ করিয়া কীর্তিতেও মহান হন। তাঁহার ব্রত হইল যে, তিনি এক বৎসর কাল মাংসাদি খাইবেন না বা একেবারেই মাংস আহার করিবেন না।
মন্তব্য : শঙ্কর বলেন— ‘মজ্ঞঃ’ শব্দ বহুবচনান্ত, এই জন্য বুঝিতে হইবে ইহার অর্থ মৎস্য ও মাংস উভয়ই।