লোম হিংকারত্বক্ প্রস্তাবো মাংসমুদ্গীথোহস্থি প্রতিহারো মজ্জা
নিধনমেতদ্ যজ্ঞাযজ্ঞীয়মঙ্গেষু প্ৰোতম্ ॥১
অন্বয় : লোম হিঙ্কারঃ; ত্বক্ প্রস্তাবঃ; মাংসম্ উদ্গীথঃ; অস্থি প্রতিহারঃ; মজ্জা নিধনম্। এতৎ যজ্ঞাযজ্ঞীয়ম্ (যজ্ঞাযজ্ঞীয় নামক সাম) অঙ্গেষু (দেহের সমুদয় অঙ্গে)) প্রোতম্ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : লোমই হিঙ্কার, ত্বকই প্রস্তাব, মাংসই উদ্গীথ, অস্থিই প্রতিহার, মজ্জাই নিধন। ‘যজ্ঞাযজ্ঞীয়’ নামক এই সাম দেহের অঙ্গসমূহে প্রতিষ্ঠিত।