স য এবমেতা রেবত্যঃ পশুযু প্রোতা বেদ পশুমান্ ভবতি
সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি
মহান্ কীৰ্তা পশূন্ন নিন্দেৎ ততম্ ॥২
অন্বয় : সঃ যঃ এবম্ এতাঃ রেবত্যঃ পশুযু প্রোতাঃ বেদ, পশুমান্ (পশুযুক্ত) ভবতি, সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি, মহান্ প্রজয়া পশুভিঃ ভবতি; মহান্ কীৰ্ত্যা; পশূন্ (পশুসমূহকে) ন নিন্দেৎ। তৎ ব্রতম্ (২। ১১।২ টীকা)।
সরলার্থ : ‘রেবতী’ নামে সাম যে পশুসমূহে প্রতিষ্ঠিত যিনি তাহা জানেন, তিনি পশুধন, পূর্ণায়ু এবং উজ্জ্বল (বা দীর্ঘ) জীবন লাভ করেন। প্রজা ও পশু লাভ করিয়া তিনি কীর্তিতেও মহান হন। তাঁহার ব্রত এই যে পশুসমূহকে নিন্দা করিবেন না।