স য এবমেতাঃ শক্কর্যো লোকেষু প্ৰোতা বেদ লোকীভবতি
সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি
মহান্ কীৰ্তা লোকান্ন নিন্দেৎ তদ্ ব্ৰতম্ ॥২
অন্বয় : সঃ যঃ এবম্ এতাঃ শক্কঃ লোকেষু পোতাঃ বেদ, লোকী (শ্রেষ্ঠলোকগামী) ভবতি সর্বম্ আয়ুঃ এতি জ্যোক্ জীবতি; মহান্ প্রজয়া পশুভিঃ ভবতি, মহান্ কীৰ্তা। লোকান্ (লোকসমূহকে) ন নিন্দেৎ। তৎ ব্রতম্।
সরলার্থ : ‘শক্করী’ নামক এই সব সাম লোকসমূহে প্রতিষ্ঠিত— যিনি ইহা জানেন তিনি শ্রেষ্ঠ লোকে গমন করেন, পূর্ণায়ু পান। উজ্জ্বল (বা দীর্ঘ) জীবন লাভ করেন, প্রজা ও পশুসমূহ লাভ করিয়া মহীয়ান হন এবং কীর্তিতেও হন মহান। লোকসমূহকে নিন্দা করিবেন না— ইহাই তাঁহার ব্রত।