স য এবমেতদ্বৈরাজমৃত্যু প্রোতং বেদ বিরাজতি প্রজয়া পশুভিব্রহ্ম—
বর্চসেন সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি
মহান্ কীৰ্তা ঋতুন্ ন নিন্দেৎ তদ্ ব্ৰতম্ ॥ ২
অন্বয় : সঃ যঃ (২।১১।২ মন্তব্য) এবম্ এতৎ বৈরাজম্ ঋতুযু প্ৰোতম্ বেদ, বিরাজতি (বিরাজ করেন) প্রজয়া পশুভিঃ ব্রহ্মবর্চসেন (বেদজ্ঞানজনিত তেজদ্বারা) সর্বম্ আয়ুঃ এতি; জ্যোক্ জীবতি; মহান্ প্রজয়া পশুভিঃ ভবতি মহান্ কীৰ্ত্যা। ঋতূন্ (ঋতুসমূহকে) ন নিন্দেৎ। তৎ ব্রতম্ (মঃ ২।১১।২ দ্রঃ)।
সরলার্থ : ‘বৈরাজ’ নামক সাম ঋতুসমূহে প্রতিষ্ঠিত যিনি এইরূপ জানেন, তিনি প্রজা, পশু ও বেদজ্ঞানজনিত তেজ লাভ করেন এবং পূর্ণায়ু এবং উজ্জ্বল (বা দীর্ঘ) জীবন পান। তিনি প্রজা ও পশুলাভ করিয়া মহীয়ান হন এবং কীর্তিতেও মহান হন। ঋতুসমূহকে নিন্দা করিবেন না— ইহাই তাঁহার ব্রত।