বসন্তো হিংকারো গ্রীষ্মঃ প্রস্তাবো বর্ষা উদ্গীথঃ শরৎ প্রতিহারো
হেমন্তো নিধনমেতদ্বৈরাজমৃত্যু প্রোতম্ ॥ ১
অন্বয় : বসন্তঃ হিঙ্কারঃ; গ্রীষ্ম প্রস্তাবঃ; বর্ষাঃ উদ্গীথঃ; শরৎ প্রতিহারঃ; হেমন্তঃ নিধনম্। এতৎ বৈরাজম্ (এই বৈরাজ নামক সাম) ঋতুষু (ঋতুসমূহে) প্রোত (নিহিত)।
সরলার্থ : বসন্তই হিঙ্কার, গ্রীষ্মই প্রস্তাব, বর্ষাই উদ্গীথ, শরৎই প্রতিহার, হেমন্তই নিধন। ‘বৈরাজ’ নামক এই সাম ঋতুসমূহে প্রতিষ্ঠিত।