উদ্যন্ হিংকার উদিতঃ প্রস্তাবো মধ্যন্দিন উদ্গীথোহপরাহ্নঃ
প্রতিহারোহস্তং যন্নিধনমেতদ্ বৃহদাদিত্যে প্রোতম্ ॥ ১
অন্বয় : উদ্যন্ (উদিত হইতেছে এমন সূর্য) হিঙ্কারঃ; উদিতঃ (উদিত হইয়াছে এমন সূর্য) প্রস্তাবঃ; মধ্যন্দিনঃ (মধ্যাহ্নকালের সূর্য) উদ্গীথঃ, অপরাহ্নঃ (অপরাহ্নকালের সূর্য) প্রতিহারঃ; অস্তম্ যম্ (অস্তগামী সূর্য) নিধনম্। এতৎ (এই) বৃহৎ (বৃহৎ নামক সাম) আদিত্যে প্রোতম্ (আদিত্যে প্রতিষ্ঠিত)।
সরলার্থ : উদীয়মান সূর্য হিঙ্কার; উদিত সূর্য প্রস্তাব; মধ্যন্দিন (মধ্যাহ্নকালীন) সূর্য উদ্গীথ; অপরাহ্নকালীন সূর্য প্রতিহার, অস্তকালীন সূর্য নিধন। এই ‘বৃহৎ” নামক সাম আদিত্যে প্রতিষ্ঠিত।