স য এবমেতদ্রুথন্তরমগ্নৌ প্রোতং বেদ ব্রহ্মবচস্যন্নাদো ভবতি
সর্বমায়ুরেতি জ্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীৰ্তা ন
প্রত্যঙগ্নিমাচামেন্ন নিষ্ঠীবেত্তদ্ ব্ৰতম্ ॥ ২
অন্বয় : সঃ যঃ এবম্ এতৎ রথন্তরম্ (এই রথন্তর সাম) অগ্নৌ প্ৰোতম্ বেদ, ব্রহ্মবচসী (ব্রহ্ম— মন্ত্র, বেদ; বৰ্চস্— তেজ; বেদজ্ঞান জনিত ব্ৰহ্মতেজে তেজস্বী) অন্নাদঃ (অন্নভোক্তা) ভবতি (হন), সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি, মহান্ প্ৰজয়া পশুভিঃ ভবতি; মহান্ কীৰ্তা (২।১১।২ টীকা) ন (না) প্রত্যঙ্ অগ্নিম্ (অগ্নির অভিমুখী হইয়া) আচামেৎ (ভক্ষণ করিবে) ন নিষ্ঠাবেৎ (থুথু ফেলিবে না)। তৎ (তাহাই) ব্রতম্।
সরলার্থ : এই রথন্তর সাম অগ্নিতে প্রতিষ্ঠিত— যিনি এইরূপ জানেন, তিনি বেদ-জ্ঞান জনিত তেজ লাভ করেন; অন্নভোক্তা হন; তিনি পূর্ণায়ু হন এবং তাঁহার জীবন সমুজ্জ্বল হয়। সন্তান ও পশু লাভ করিয়া তিনি মহীয়ান হন এবং কীর্তিতেও মহান হন। অগ্নির দিকে মুখ করিয়া ভোজন করিবেন না এবং থুথু ফেলিবেন না— ইহাই তাঁহার ব্ৰত।