স য এবমেতায়ত্রং প্রাণেষু প্রোতং বেদ প্রাণী ভবতি সর্বমায়ুরেতি
জ্যোগ্ জীবতি মহান্ প্রজয়া পশুভির্ভবতি মহান্ কীৰ্তা মহামনাঃ
স্যাত্তদ্ ব্ৰতম্ ॥ ২
অন্বয় : সঃ যঃ (যে) এবম্ (এই প্রকারে) এতৎ গায়ত্রম্ (এই গায়ত্র সাম) প্রাণেষু প্রোতম্ (প্রাণসমূহে প্রতিষ্ঠিত) বেদ (জানেন), প্রাণী (প্রাণযুক্ত) ভবতি (হন), সৰ্বম্ আয়ুঃ (পূর্ণ আয়ু) এতি (প্রাপ্ত হন) জ্যোক্ (দীর্ঘ কিংবা উজ্জ্বল) জীবতি (জীবন ধারণ করেন) মহান্ (শ্রেষ্ঠ) প্রজয়া (সন্তান দ্বারা) পশুভিঃ (পশুগণ দ্বারা) ভবতি; মহান্ কীৰ্তা (কীর্তি দ্বারা); মহামনাঃ স্যাৎ (হইতে পারেন) তৎ (তাহাই) ব্রতম্ (ব্রত)।
সরলার্থ : ‘এই গায়ত্র সাম প্রাণে প্রতিষ্ঠিত’—যিনি এইরূপ জানেন তিনি প্রাণযুক্ত ও পূর্ণায়ু হন এবং উজ্জ্বল জীবন তিনি লাভ করেন। সন্তান ও পশু লাভ করিয়া মহান হন; কীর্তিতেও তিনি হন শ্রেষ্ঠ। মহামনা হইবেন ইহাই তাঁহার ব্রত।
মন্তব্য : ‘স য’ ইত্যাদি। এইস্থলে ‘স’ শব্দের বিশেষ কোন অর্থ নাই। ‘য’ শব্দের অর্থকে দৃঢ় করিবার জন্য ইহা ব্যবহৃত হইয়াছে। সঃ যঃ— যে কোন ব্যক্তি। কেহ কেহ বলেন—’স’ শব্দ ‘ভবতি’, ‘এতি’ ইত্যাদি ক্রিয়ার কর্তা