মনো হিংকারো বাক্ প্রস্তাবশ্চক্ষুরুদ্গীথঃ শ্রোত্রং প্রতিহারঃ প্রাণো
নিধনমেতদ্ গায়ত্রং প্রাণেষু প্ৰোতম্ ॥ ১
অন্বয় : মনঃ হিঙ্কারঃ বাক্ প্রস্তাবঃ, চক্ষুঃ উদ্গীথঃ, শ্রোত্রম, প্রতিহারঃ, প্রাণঃ নিধনম্। এতৎ (এই) গায়ত্রম্ (সামবেদের অংশ বিশেষ; গায়ত্রীছন্দে রচিত বলিয়া এই অংশের নাম গায়ত্র) প্রাণেষু (প্রাণসমূহে) প্রোতম্ (প্ৰতিষ্ঠিত)।
সরলার্থ : মনই হিংকার, বাক্ই প্রস্তাব, চক্ষুই উদ্গীথ, শ্রোত্রই প্রতিহার, প্রাণই নিধন। এই ‘গায়ত্র’ নামক সাম প্রাণে প্রতিষ্ঠিত।