তথামুষ্মিল্লোকে লোক ইতি স য এতদেবং বিদ্বানুপাস্তে পরোবরীয় এব হাস্যাশিঁল্লোকে জীবনং ভবতি তথাহমুস্মিন্ লোকে লোক ইতি লোকে লোক ইতি।। ৪
অন্বয় : তথা (সেই প্রকার) অমুষ্মিন্ লোকে (সেই লোকে, পরলোকে) লোকঃ (ইহার দুই অর্থ হইতে পারে—১। স্থান, বাসস্থান, ২। লোকী বা লোকবাসী; উভয় স্থলেই ‘হয়’ ক্রিয়া উহ্য) ইতি। সঃ যঃ এতৎ এবম্ বিদ্বান্ উপাস্তে, পরোবরীয়ঃ এব হ অস্য অস্মিন্ লোকে জীবনম্ ভবতি; তথা অমুষ্মিন্ লোকে লোকঃ ইতি, লোকে লোকঃ ইতি (পুনরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : (যেমন ইহলোকে) তেমনি পরলোকেও তাঁহার শ্রেষ্ঠ ফল লাভ হইবে। যিনি এইরূপ জানিয়া ইঁহার (উদ্গীথের) উপাসনা করেন, তাঁহার ইহলোকে সৰ্বশ্ৰেষ্ঠ জীবন এবং পরলোকেও শ্রেষ্ঠত্ব লাভ হয়।