তং হৈতমতিধন্বা শৌনক উদরশান্ডিল্যায়োক্ত্রোবাচ যাবত্ত এবং প্রজায়ামুদ্গীথং বেদিষ্যন্তে পরোবরীয়া হৈভ্যস্তাবদশিঁল্লোকে জীবনং ভবিষ্যতি ॥ ৩
অন্বয় : তম্ হ এতম্ (সেই উদ্গীথকে) অতিধন্বা শৌনকঃ (শুনকের পুত্র অতিধন্বা নামক ঋষি) উদরশাণ্ডিল্যায় (উদরশাণ্ডিল্য নামক শিষ্যকে) উক্ত্রা (শিক্ষা দিয়া) উবাচ (বলিয়াছিলেন)—যাবৎ (যে পর্যন্ত) তে (তোমার) এনম্ (ইহাকে) প্রজায়াম্ (সন্তানগণের মধ্যে) উদ্গীথম্ (এই উদ্গীথকে) বেদিষ্যন্তে (জানিবে), পরোবরীয়ঃ (সর্বশ্রেষ্ঠ) হ এভ্যঃ (এই সমুদয় সাধারণ লোক অপেক্ষা) তাবৎ (সে পর্যন্ত) অস্মিন্ লোকে (এই পৃথিবীতে) জীবনম্ (জীবন) ভবিষ্যতি (হইবে)।
সরলার্থ : শুনকের পুত্র অতিধন্বা উদরশাণ্ডিল্যকে উদ্গীথ-বিষয়ে উপদেশ দিয়া বলিয়াছিলেন— যে পর্যন্ত তোমার বংশের লোকেরা এই উদ্গীথবিদ্যা জানিবে, তত দিন এই পৃথিবীতে তাহাদের জীবন সাধারণ লোকের জীবন অপেক্ষা উৎকৃষ্টতর হইবে।