হন্তাহমেতদ্ভগবতো বেদানীতি বিদ্ধীতি হোবাচমুষ্য লোকস্য কা গতিরিত্যয়ং লোক ইতি হোবাচাস্য লোকস্য কা গতিরিতি ন প্ৰতিষ্ঠা লোকমতিনয়েদিতি হোবাচ প্রতিষ্ঠাং বয়ং লোকং সামাভিসংস্থাপয়ামঃ প্রতিষ্ঠাসংস্তাবং হি সামেতি ॥ ৭
অন্বয় : হন্ত (অব্যয় অনুমতি প্রার্থনাসূচক) অহম্ (আমি) এতৎ (এই বিষয়কে) ভগবতঃ (ভগবানের অর্থাৎ আপনার নিকট হইতে) বেদানি (অবগত হই) ইতি। বিদ্ধি (অবগত হও) ইতি হ উবাচ। অমুষ্য লোকস্য (সেই লোকের) কা গতিঃ (গতি কি) ইতি? অয়ম্ লোকঃ (এই লোক) ইতি হ উবাচ। অস্য লোকস্য (এই লোকের) কা গতিঃ ইতি? ন (না) প্রতিষ্ঠাম্ লোকম্ (প্রতিষ্ঠা লোককে অর্থাৎ পৃথিবীকে) অতিনয়েৎ (অতিক্রম করিবে) ইতি হ উবাচ। প্রতিষ্ঠাম্ [লোকম্] (প্রতিষ্ঠা লোকে অর্থাৎ পৃথিবীতে) বয়ম্ (আমরা) লোকম্ সাম (সামকে) অতিসংস্থাপয়ামঃ (সংস্থাপন করি) প্রতিষ্ঠাসংস্তাবম্ (প্রতিষ্ঠারূপে স্তবনীয়) হি সাম ইতি
সরলার্থ : দাল্ভ্য বলিলেন—’যদি অনুমতি হয়, আমি আপনার নিকট হইতে ইহা জানিয়া লই।’ শালাবত্য বলিলেন—’জান’। দালভ্য’সেই লোকের (অর্থাৎ স্বর্গলোকের) প্রতিষ্ঠা কি?’ শিলক—’এই পৃথিবীলোক’। দালভ্য—’এই পৃথিবীলোকের প্রতিষ্ঠা কি?’ শিলক—(সামের প্রতিষ্ঠার জন্য) ‘পৃথিবীলোককে অতিক্রম করিবে না। আমরা এই সামকে এই পৃথিবীলোকেই প্রতিষ্ঠিত করি। প্রতিষ্ঠারূপেই এই সাম স্তবনীয়।