তং হ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাল্ল্ভ্যমুবাচাপ্রতিষ্ঠিতং বৈ কিল তে দাল্ভ্য সাম যত্ত্বেতর্হি রুয়ান্মূর্ধা তে বিপতিষ্যতীতি মূর্ধা তে বিপতেদিতি ॥ ৬
অন্বয় : তম্ হ শিলকঃ শালাবত্যঃ চৈকিতায়নম্ দাল্ল্ভ্যম্ উবাচ— অপ্রতিষ্ঠিত (প্রতিষ্ঠাবিহীন) বৈ কিল তে (তোমার) দাল্ল্ভ্য (হে দাল্ল্ভ্য) সাম; যঃ তু (কেহ যদি) এতর্হি (এই সময়ে) ব্রুয়াৎ (বলে)— মূর্ধা (মস্তক) তে (তোমার) বিপতিষ্যতি (পতিত হইবে) ইতি মূর্ধা তে বিপতে ইতি (দ্বিরুক্তি নিশ্চয়াৰ্থক)।
সরলার্থ : শালাবত্য শিলক চৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন— হে দাল্ভ্য, তোমার সাম প্রতিষ্ঠাবিহীন। এখন যদি কেহ বলে (তোমার কথা সত্য না হয় তবে)——তোমার মস্তক খসিয়া পড়িবে’, তবে তোমার মস্তক নিশ্চয়ই খসিয়া পড়িবে।