অপাং কা গতিরিত্যসৌ লোক ইতি হোবাচামুষ্য লোকস্য কা গতিরিতি ন স্বর্গং লোকমতিনয়েদিতি হোবাচ স্বর্গং বয়ং লোকং সামাভিসংস্থাপয়ামঃ স্বর্গসংস্তাবং হি সামেতি ॥ ৫
অন্বয় : অপাম্ (জলের) কা গতিঃ ইতি? অসৌ লোকঃ (সেই লোক, স্বৰ্গলোক) ইতি হ উবাচ। অমুষ্য লোকস্য (সেই স্বর্গলোকের) কা গতি ইতি? ন (না) স্বৰ্গম্ লোকম্ (স্বর্গলোককে) অতিনয়েৎ (অতিক্রম করিবে) ইতি হ উবাচ। স্বর্গম্ লোকম্ (স্বর্গলোকে) বয়ম্ (আমরা) সাম (সামকে) অভিসংস্থাপয়ামঃ (প্রতিষ্ঠিত করি); স্বর্গসংস্তাবম্ (স্বর্গরূপে স্তবনীয়) হি সাম ইতি।
সরলার্থ : শিলক ‘জলের গতি কি?” দাল্ভ্য—’সেই লোক (স্বর্গলোক)। ‘ শিলক ‘সেই লোকের গতি কি?’ দাল্ল্ভ্য— ‘স্বর্গলোককে অতিক্রম করিও না। আমরা সামকে স্বর্গলোকে প্রতিষ্ঠিত বলিয়া জানি; এই সাম স্বর্গরূপে স্তুত হয়।’
মন্তব্য : ‘স্বর্গসংস্তাবম্’ শব্দের ভিন্ন ভিন্ন অর্থ করা হইয়াছে, যেমন— যে স্বৰ্গকে স্তুতি করে, যাহাতে স্বর্গের স্তুতি হয়, স্বর্গে প্রতিষ্ঠিত বলিয়া যে স্তবনীয় ইত্যাদি।