কা সাম্নো গতিরিতি স্বর ইতি হোবাচ স্বরস্য কা গতিরিতি প্রাণ ইতি হোবাচ প্রাণস্য কা গতিরিত্যনুমিতি হোবাচান্নস্য কা গতিরিত্যাপ ইতি হোবাচ।। ৪
অন্বয় : কা (কি) সাম্নঃ (সামের) গতিঃ (গতি) ইতি? স্বরঃ (স্বর) ইতি হ উবাচ। স্বরস্য (স্বরের) কা গতিঃ ইতি? প্রাণঃ ইতি হ উবাচ। প্রাণস্য (প্রাণের) কা গতিঃ ইতি অন্নম্ (অন্ন) ইতি হ উবাচ। অন্নস্য (অন্নের) কা গতিঃ ইতি? আপঃ (জল) ইতি হ উবাচ।
সরলার্থ : শিলক জিজ্ঞাসা করিলেন—’সামের গতি (প্রতিষ্ঠা) কি?” দাভ্য বলিলেন—’স্বর’। শিলক’স্বরের গতি কি?’ দাল্ভ্য—’প্রাণ’। শিলক—’প্রাণের গতি কি?’ দাল্ভ্য—’অন্ন’। শিলক’অন্নের গতি কি?’ দাল্ল্ভ্য—’জল’।