স হ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাল্ল্ভ্যমুবাচ হন্ত ত্বা পৃচ্ছানীতি পৃচ্ছেতি হোবাচ ॥ ৩
অন্বয় : সঃ হ শিলকঃ শালাবত্যঃ চৈকিতায়নম্ দাল্ল্ভ্যম্ উবাচ (বলিলেন— হন্ত (যদি অনুমতি হয়) ত্বা (তোমাকে) পৃচ্ছানি (প্রশ্ন করি) ইতি। পৃচ্ছ ইতি, হ উবাচ।
সরলার্থ : শালাবত্য শিলক দাল্ল্ভ্য চৈকিতায়নকে বলিলেন—’যদি অনুমতি হয়, আমি তোমাকে প্রশ্ন করি।’ দাল্ভ্য বলিলেন ‘প্রশ্ন কর’