তথেতি হ সমুপবিবিশুঃ স হ প্রবাহণো জৈবলিরুবাচ ভগবন্তাবগ্রে বদতাং ব্রাহ্মণয়োর্বদতোৰ্বাচং শ্রোষ্যামীতি ॥ ২
অন্বয় : তথা (তাহাই হউক) ইতি হ সমুপবিবিশুঃ (একস্থলে উপবেশন করিলেন)। সঃ হ প্রবাহণঃ জৈবলিঃ উবাচ (বলিলেন)—ভগবন্তৌ (আপনারা দুইজন) অগ্রে বদতাম্ (বলুন) ব্রাহ্মণয়োঃ বদতোঃ (যে দুইজন ব্রাহ্মণ বলিতেছেন, তাঁহাদিগের বাচম্ (বাক্যকে) শ্রোষ্যামি (শ্রবণ করিব) ইতি।
সরলার্থ : ‘তাহাই হউক’—এই বলিয়া তাঁহারা একস্থানে উপবেশন করিলেন। প্রবাহণ জৈবলি বলিলেন—’আপনারাই আগে এবিষয়ে বলুন; আমি ব্রাহ্মদ্বয়ের বিচার শুনিব।
মন্তব্য : এই মন্ত্রে বুঝা যাইতেছে, প্রবাহণ জৈবলি ব্রাহ্মণ ছিলেন না। শ্বেতকেতৃ এক স্থলে (৫।৩।৫) ঘৃণাভরে ইঁহাকে ‘রাজন্যবন্ধু’ বলিয়াছেন।