ত্রয়ো হোদ্গীথে কুশলা বভূবুঃ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নো দাল্ল্ভ্যঃ প্রবাহণো জৈবলিরিতি তে হোচুরুদ্গীথে বৈ কুশলাঃ মো হন্তোদ্গীথে কথাং বদাম ইতি ॥ ১
অন্বয় : ত্রয়ঃ (তিনজন) হ উদ্গীথে (উদ্গীথবিদ্যায়) কুশলাঃ (কুশল) বভূবুঃ (ছিলেন) শিলকঃ শালাবত্যঃ (শলাবতের অপত্য শিলক) চৈকিতায়নঃ (চিকিতায়নের অপত্য) দাল্ভ্যঃ (দল্ভ গোত্রের), প্রবাহণঃ জৈবলিঃ (জিবলের অপত্য প্রবাহণ) ইতি। তে (তাঁহারা) হ উচুঃ (বলিয়াছিলেন)— উদ্গীথে বৈ কুশলাঃ স্মঃ (হইয়াছি)। হন্ত (অব্যয়, সম্মতি ও জিজ্ঞাসাসূচক), উদ্গীথে কথাম্ বদামঃ (বলি) ইতি।
সরলার্থ : (প্রাচীন কালে) শালাবত্য শিলক, দাল্ল্ভ্য চৈকিতায়ন ও প্রবাহণ জৈবলি— এই তিনজন উদ্গীথবিদ্যায় কুশল ছিলেন। তাঁহারা বলিলেন—আমরা উদ্গীথ-বিদ্যায় পারদর্শী হইয়াছি; আপনাদের যদি অনুমতি হয়, তবে আমরা উদ্গীথ বিষয়ে আলোচনা করি।