অথ য এতদেবং বিদ্বান্ সাম গায়ত্যুভৌ স গায়তি সোহমুনৈব স
এষ যে চামুম্মাৎ পরাঞ্চো লোকাস্তাংশ্চাপ্নোতি দেবকামাংশ্চ ॥ ৭
অথানেনৈব যে চৈতস্মাদর্বাঞ্চো লোকাস্তাংশ্চাপোনি মনুষ্যকামাংশ্চ
তস্মাদু হৈবংবিদুদ্গাতা ব্লুয়াৎ ॥ ৮
কং তে কামমাগায়ানীতোষ হ্যেব কামাগানস্যেষ্টে য এবং বিদ্বান্
সাম গায়তি সাম গায়তি ॥ ৯
অন্বয় : অথ যঃ (যে) এতৎ (ইহাকে) এবম্ (এইরূপ) বিদ্বান্ (জানিয়া) সাম গায়তি (গান করে), উভৌ (উভয়কেই) সঃ গায়তি। সঃ অমুনা এব (আদিত্যদ্বারা) সঃ এষঃ (সেই এই গায়ক) যে চ (যে সমুদয়) অমুম্মাৎ (আদিত্য অপেক্ষা) পরাঞ্চঃ (ঊর্ধ্বতন লোকাঃ— তান্ চ (তাহাদিগকেও) আপ্নোতি (প্রাপ্ত হয়), দেবকামান্ চ (তত্রস্থ দেবগণের কাম্যবস্তুসমূহকেও)। অথ অনেন এব (চাক্ষুষ পুরুষ দ্বারা) যে চ (যে সমুদয়) এতস্মাৎ (চুক্ষুষ পুরুষ অপেক্ষা) অর্বাঞ্চঃ লোকাঃ (অধস্তন লোকসমূহ) তান্ চ (সেই সমুদয় লোকও) আপ্নোতি মনুষ্যকামান্ চ (মনুষ্যগণের কাম্যবস্তুও)। তস্মাৎ (সেইজন্য) উ হ এবংবিৎ (এই প্রকার জ্ঞানসম্পন্ন) উদ্গাতা ব্লুয়াৎ (বলিবেন)—কম্ (কি) তে (তোমার জন্য), কামম্ (কাম্যবস্তুকে) আগায়ানি (গান করিব)? ইতি। এষঃ হি (ইনিই) কামগানস্য (কামগানকে) ঈষ্টে (শাসন করেন), যঃ (যিনি) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) সাম গায়তি, সাম গায়তি।
সরলার্থ : (৭ম—৯ম মন্ত্ৰ) যে ব্যক্তি ইঁহাকে এইরূপ জানিয়া সামগান করেন (আদিত্য-পুরুষ ও চাক্ষুষ পুরুষ এই) উভয়কেই (লক্ষ করিয়া) তাঁহার সামগান করা হয়। আদিত্য-পুরুষ অপেক্ষা যে সকল উর্ধ্বতন লোক আছে, আদিত্যপুরুষ দ্বারা তিনি সেই সব লাভ করেন এবং দেবগণের কাম্যবস্তুসমূহ লাভ করিয়া থাকেন। আর চাক্ষুষ পুরুষ অপেক্ষা যে সকল অধস্তন লোক আছে, চাক্ষুষ পুরুষ দ্বারা তিনি সেই সকল লোক এবং মনুষ্যদিগের কাম্যবস্তুও লাভ করেন। সেই জন্য এই প্রকার জ্ঞান- সম্পন্ন উদ্গাতা বলিবেন— ‘তোমার কোন্ কাম্য বস্তু লাভের জন্য গান করিব?’ যিনি এই প্রকার জানিয়া সামগান করেন, তিনি গানের দ্বারা কাম্যবস্তু লাভ করিতে সমর্থ হন।