শ্রোত্রমেব ঋক্ মনঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তমাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে। শ্রোত্রমেব সা মনোহমস্ত সাম ॥ ৩
অন্বয় : শ্রোত্রম্ এব (কর্ণই) ঋক্, মনঃ সাম; তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যঢ়ম্ সাম। তস্মাৎ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে। শ্রোত্রম্ এব সা, মনঃ অমঃ; তৎ সাম (১।৬।১ দ্রষ্টব্য)।
সরলার্থ : কর্ণই ঋক্, মনই সাম। এই সাম ঋকে অধিষ্ঠিত। এই জন্যই গান করা হইয়া থাকে যে, সাম ঋকে অধিষ্ঠিত। কর্ণই ‘সা’, মনই ‘অম’; এইরূপে সাম হইল।