অথাধ্যাত্মং বাগবে ঋক্ প্রাণঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম
তস্মাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে। বাগেব সা প্রাণোহমস্তৎ সাম ॥ ১
অন্বয় : অথ অধ্যাত্মম্ (দেহবিষয়ক)— বাক্ এব (বাক্যই) ঋক্, প্রাণঃ সাম; তৎ এতৎ এতস্যাম্ ঋচি (এই ঋকে) অধ্যঢ়ম্ (অধিষ্ঠিত) সাম। তস্মাৎ (সেই—জন্য) ঋচি (ঋকে) অধ্যূঢ়ম্ সাম গীয়তে। বাক্ এব সা প্রাণঃ অমঃ; তৎ সাম (১।৬।১ দ্রষ্টব্য)।
সরলার্থ : অনন্তর অধ্যাত্ম (অর্থাৎ দেহবিষয়ক) ব্যাখ্যা— বাক্ই ঋক, প্রাণই সাম। এই সাম ঋকে অধিষ্ঠিত; এইজন্য গীত হইয়া থাকে যে, ‘সাম ঋকে অধিষ্ঠিত’। বাক্ই ‘সা’ এবং প্রাণই ‘অম’; এইরূপে ‘সাম’ হইল।