অথ যদেবৈতদাদিত্যস্য শুক্লং ভাঃ সৈব সাথ যনীলং পরঃ কৃষ্ণং
তদমস্তৎ সামাথ য এষোহন্তরাদিত্যে হিরন্ময়ঃ পুরুষো দৃশ্যতে
হিরণ্যশ্মশ্রুর্হিরণ্যকেশ আপ্রণখাৎ সর্ব এব সুবর্ণঃ ॥ ৬
অন্বয় : অথ যৎ এব এতৎ আদিত্যস্য শুক্লম্ ভাঃ সা এব (তাহাই) সা (‘সাম’ শব্দের ‘সা’); অথ যৎ নীলম্ পরঃ কৃষ্ণম্ (৫ মঃ দ্রঃ), তৎ (তাহা) অমঃ (সাম শব্দের ‘অম’ অংশ); তৎ সাম। অথ যঃ এষঃ (এই যে), অন্তঃ আদিত্যে (আদিত্যের অভ্যন্তরে হিরন্ময় (সুবর্ণময়) পুরুষঃ দৃশ্যতে (দৃষ্ট হন) হিরণ্যশ্মশ্রুঃ (সুবর্ণের ন্যায় শ্মশ্রু যাঁহার তিনি) হিরণ্যকেশঃ (সুবর্ণের ন্যায় কেশ যাঁহার তিনি) আ প্রণখাৎ (নখাগ্র হইতে) সর্বঃ এব সুবর্ণঃ।
সরলার্থ : তাহার পর সূর্যের এই যে শুক্ল আভা, তাহাই (সাম শব্দের) ‘সা’; আর যাহা নীল, গভীর কৃষ্ণ আভা, তাহাই (সাম শব্দের) ‘অম’; এইরূপে সাম হইল। আর সূর্যের অভ্যন্তরে এই যে পুরুষকে দেখা যায় যিনি হিরণ্যময়, হিরণ্যশ্মশ্রু, হিরণ্যকেশ, যাঁহার নখাগ্র হইতে সকল অঙ্গই সুবর্ণময়—