দ্যৌরেব ঋগাদিত্যঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সা তমাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে দৌরেব সাদিত্যোহমস্তৎ সাম ॥ ৩
অন্বয় : দ্যৌঃ এব (দ্যুলোকই) ঋক্ আদিত্যঃ সাম; তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে। দ্যৌঃ এব সা, আদিত্যঃ অমঃ; তৎ সাম (১ম মন্ত্রঃ দ্রঃ)।
সরলার্থ : দ্যুলোকই ঋক্, আদিত্যই সাম। সেই সাম ঋকে অধিষ্ঠিত। এইজন্য গান করা হয় যে, সাম ঋকে অধিষ্ঠিত। দ্যৌ-ই ‘সা’ এবং আদিত্যই ‘অম, ‘ এইরূপে সাম হইয়াছে।