অন্তরিক্ষমেব ঋক্ বায়ুঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ম্ সাম তস্মাদৃচ্যধূঢ়ং সাম গীয়তেহন্তরিক্ষমেব সা বায়ুরমস্তৎ সাম ॥ ২
অন্বয় : অন্তরিক্ষম্ (অন্ত+ঈক্ষম্) এব ঋক্; বায়ুঃ সাম। তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম। তস্মাৎ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে। অন্তরিক্ষম্ এব সা বায়ুঃ অমঃ; তৎ সাম (১ম মন্ত্রঃ দ্রঃ)।
সরলার্থ : অন্তরিক্ষই ঋক্, বায়ুই সাম। সেই সাম ঋকে অধিষ্ঠিত। এই জন্য গান করা হয় যে, সাম ঋকে অধিষ্ঠিত। অন্তরিক্ষই ‘সা’ এবং বায়ুই ‘অম’। এইরূপে সাম হইল।