অথ খলু য উদ্গীথঃ স প্রণবো যঃ প্রণবঃ স উদ্গীথ ইতি হোতৄষদনাদ্ধৈ বাপি দূরুদ্গীতমনুসমাহরতীত্যনুসমাহরতীতি ॥ ৫
অন্বয় : অথ খলু যঃ (যাহা) উদ্গীথঃ সঃ (তাহা) প্রণবঃ; যঃ প্রণবঃ সঃ উদ্গীথঃ ইতি। হোতৄষদনাৎ (হোতৃ+সদনাৎ, হোতৃস্থান হইতে, হোতৃকৃত কর্ম হইতে) হ এব অপি দুঃ+উৎগীতম্ (দোষযুক্ত গানকে) অনূসমাহরতি (সংশোধন করে) ইতি, অনুসমাহরতি ইতি (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : যাহা উদ্গীথ তাহাই প্রণব, এবং যাহা প্রণব তাহাই উদ্গীথ। (যদি এই প্রকার জ্ঞান হয়) তাহা হইলে হোতার কর্মে ত্রুটি থাকিলেও তাহা সংশোধিত হয়।