এতমু এবাহমভ্যগাসিষং তস্মান্মম ত্বমেকোহসীতি হ
কৌষীতকিঃ পুত্রমুবাচ প্রাণাংস্ত্বং ভূমানমভি গায়তাদ্বহবো
বৈ মে ভবিষ্যন্তীতি ॥ ৪
অন্বয় : এতম্ উ এব (ইহাকেও) অহম্ অভ্যগাসিষম্; তস্মাৎ মম ত্বম্ একঃ অসি ইতি হ কৌষীতকিঃ পুত্রম্ উবাচ। প্রাণান্ (প্রাণসমূহকে) ত্বম্ ভূমানম্ (মহান বলিয়া, নানাগুণবিশিষ্ট বলিয়া) অভিগায়তাৎ (গান কর, উপাসনা কর), বহবঃ বৈ মে (আমার) ভবিষ্যন্তি ইতি (২য় মঃ দ্ৰঃ)।
সরলার্থ : কৌষীতকি ঋষি নিজের পুত্রকে বলিয়াছিলেন— আমি (একমাত্র) এই প্রাণের উপাসনা করিয়াছিলাম, সেইজন্য তুমি আমার একমাত্র পুত্র হইয়াছ। ‘আমার বহু পুত্র হউক’— ইহা যদি তুমি ইচ্ছা কর, তুমি প্রাণসমূহকে বহুগুণসম্পন্ন রূপে উপাসনা কর।