অথ খলু য উদ্গীথঃ স প্রণবো যঃ প্রণবঃ স উদ্গীথ ইত্যসৌ বা আদিত্য উদ্গীথ এষ প্রণব ওমিতি হ্যেষ স্বরন্নেতি ॥ ১
অন্বয় : অথ (অনন্তর) খলু যঃ (যাহা) উদ্গীথঃ সঃ (তাহা) প্রণবঃ; যঃ প্রণবঃ সঃ উদ্গীথঃ; ইতি। অসৌ (ঐ) বৈ আদিত্যঃ (আদিত্যই) উদ্গীথঃ এষঃ প্রণবঃ। ওম্ ইতি (‘ওম্’ এই অক্ষর) হি এষঃ স্বরন্ (উচ্চারণ করিয়া) এতি (গমন বা ভ্রমণ করেন)।
সরলার্থ : যাহা উদ্গীথ, তাহাই প্রণব; আর যাহা প্রণব, তাহাই উদ্গীথ। এই আদিত্যই উদ্গীথ এবং ইনিই প্রণব— কারণ আদিত্য ‘ওম্’ উচ্চারণপূর্বক ভ্রমণ করেন।