স য এতদেবং বিদ্যানক্ষরং প্রণৌত্যেতদেবাক্ষরং স্বরমমৃতমভয় প্রবিশতি তৎ প্রবিশ্য যদমৃতা দেবাস্তদমৃতো ভবতি ॥ ৫
অন্বয় : সঃ যঃ (তিনি যিনি; কিংবা যে কোন ব্যক্তি) এতৎ (ইহাকে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) অক্ষরম্ (অক্ষরকে) প্রণৌতি (স্তুতি করে), এতৎ এব অক্ষরম্ স্বরম্ (এই ওঙ্কাররূপ স্বরে) অমৃতম্ (অমৃতে) অভয়ম্ (অভয়ে) প্রবিশতি (প্ৰবেশ করে)। তৎ (তাহাতে) প্রবিশ্য (প্রবেশ করিয়া) যৎ (যেমন; কাহারও মতে যেহেতু) অমৃতাঃ (অমৃত) দেবাঃ (দেবগণ), তৎ (তেমনি) অমৃতঃ (অমৃত) ভবতি (হন)।
সরলার্থ : যিনি ইহা জানিয়া ‘ওম্’ অক্ষরের স্তুতি করেন, তিনি ‘ওম্’ অক্ষর-রূপ অমৃত অভয় স্বরে প্রবেশ করেন। দেবগণ ইহাতে প্রবেশ করিয়া যেমন অমৃত হইয়াছিলেন, তেমনি তিনিও অমৃত হন।