অতো যান্যন্যানি বীর্যবন্তি কর্মাণি যথাগ্নেমন্থনমাজেঃ সরণং দৃঢ়স্য ধনুষ আযমনমপ্রাণন্ননপানংস্তানি করোত্যেতস্য হেতোর্ব্যানমে-বোদ্গীথ-মুপাসীত ॥ ৫
অন্বয় : অতঃ (সেইজন্য) যানি (যে সমুদয়) অন্যানি (অন্য সমুদয়) বীর্যবন্তি (শক্তিসাধ্য) কর্মাণি (কর্মসমূহ)—যথা (যেমন) অগ্নেঃ (অগ্নির) মন্থনম্ (মন্থন, ঘর্ষণদ্বারা অগ্নি উৎপাদন) আজেঃ (লক্ষ্যসীমার) সরণম্ (গমন, লঙ্ঘন) দৃঢ়স্য ধনুষঃ (দৃঢ় ধনুর) আযমনম্ (অবনমন) অপ্রাণন্ অনপানন্ তানি (সেই সমুদয়কে) করোতি (করে)। এতস্য হেতোঃ (এই হেতুতে) ব্যানম্ এব (ব্যানকেই) উদ্গীথম্ উপাসীত (উপাসনা করিবে)।
সরলার্থ : এইজন্য অগ্নিমন্থন, লক্ষ্যসীমায় ধাবন, দৃঢ়ধনু অবনমন ইত্যাদি অন্য শক্তিসাধ্য কার্য করিবার সময় প্রাণ ও অপানের কার্য বন্ধ থাকে। এইজন্য ব্যানকেই উদ্গীথরূপে উপাসনা করিবে।