আত্মানমন্তন উপসৃত্য স্তুবীত কামং ধ্যায়ন্নপ্রমত্তোহভ্যাশো হ যদস্মৈ স কামঃ সমৃধ্যেত যৎকামঃ স্তুবীতেতি যৎকামঃ স্তুবীতেতি ॥ ১২
অন্বয় : আত্মানম্ (আপনাকে) অন্ততঃ (সর্বশেষ) উপনৃত্য (চিন্তা করিয়া, নাম গোত্রাদি চিন্তা করিয়া) স্তুবীত (স্তব করিবে) কামম্ (অর্থাৎ কাম্যবস্তুকে) ধ্যায় (ধ্যান করিয়া) অপ্রমত্তঃ (অপ্রমত্ত হইয়া, বর্ণাদি উচ্চারণ বিষয়ে ভুল না করিয়া)। অভ্যাশঃ (শীঘ্র) হ যৎ (যখন) অস্মৈ (ইহার জন্য) সঃ কামঃ (সেই কামনা) সমধ্যেত (পূর্ণ হইবে) যৎ কামঃ (যে কামনার বশবর্তী হইয়া) স্তুবীত (স্তব করিবে) ইতি — যৎকামঃ স্তুবীত ইতি।
সরলার্থ : সর্বশেষে আত্মবিষয়ে চিন্তা করিয়া, কাম্যবস্তুর ধ্যান করিয়া (উচ্চারণাদি বিষয়ে), প্রমাদরহিত হইয়া স্তুতি করিবে। তাহা হইলে যে ব্যক্তি যে কামনা লইয়া স্তব করিবে, তাহার সেই কামনা শীঘ্র পূর্ণ হইবে।