যেন ছন্দসা স্তোষ্যন্ স্যাত্তচ্ছন্দ উপধাবেদ্ যেন স্তোমেন স্তোষ্যমাণঃ স্যাত্তং স্তোমমুকধাবেৎ ॥ ১০
অন্বয় : যেন ছন্দসা (যে ছন্দ দ্বারা) স্তোষ্যন্ স্যাৎ, তৎ ছন্দঃ (সেই ছন্দকে) উপধাবেৎ (ধ্যান করিবে)। যেন স্তোমেন (যে তোম দ্বারা) স্তোষ্যমাণঃ স্যাৎ (স্তব করিবে), তম্ স্তোমম্ (সেই তোমকে) উপধাবেৎ (ধ্যান করিবে।
সরলার্থ : যে ছন্দদ্বারা স্তব করিবে সেই ছন্দকে এবং যে তোমদ্বারা স্তব করিবে সেই তোমকে ধ্যান করিবে।
মন্তব্য : এস্থলে স্তোষ্যন্ (পরস্মৈপদ) এবং স্তোষ্যমাণঃ (আত্মনেপদ) উভয়ই ব্যবহৃত হইয়াছে। যেখানে অপরে ক্রিয়ার ফল ভোগ করে, সেখানে পরস্মৈপদ এবং যেখানে কর্তা স্বয়ং এই ফল ভোগ করে, সেখানে আত্মনেপদ ব্যবহৃত হয়। (শঙ্কর ও আনন্দগিরি)।