এবং যথাশ্মানমাখণমৃত্বা বিধ্বংসত এবং হৈব স বিধ্বংসতে য এবংবিদি পাপং কাময়তে যশ্চৈনমভিদাসতি স এষোহশ্মাখণঃ ॥৮
অন্বয় : এবম্ (এই প্রকার) যথা (যেমন) অশ্মানম্ আখণম্ (দুর্ভেদ্য প্রস্তরকে ঋত্বা (গমন করিয়া, প্রাপ্ত হইয়া) বিধ্বংসতে (ধ্বংসপ্রাপ্ত হয়), এবম্ (এই প্রকার) হ এব সঃ (সে) বিধ্বংসতে যঃ (যে) এবম্ বিদি (এই প্রকার যিনি জানেন তাঁহার প্রতি) পাপম্ (পাপকে) কাময়তে (কামনা করে), যঃ চ এনম্ (ইহাকে) অভিদাসতি (হিংসা করে)। সঃ এষঃ (এই) অশ্মা (প্রস্তর) আখণঃ (কঠিন)।
সরলার্থ : কঠিন প্রস্তরকে আঘাত করিতে যাইয়া যেমন লোষ্ট্রাদি বিনষ্ট হয়, তেমনি যে ব্যক্তি ঐ প্রকার জ্ঞানসম্পন্ন ব্যক্তির পাপ কামনা করে এবং তাঁহাকে হিংসা করে, সেও বিনাশপ্রাপ্ত হয়; কারণ সেই ব্যক্তি দুর্ভেদ্য পাষাণস্বরূপ।