অথ হ য এবায়ং মুখ্যঃ প্রাণস্তমুদ্গীথমুপাসাঞ্চক্রিরে তং হাসুরা ঋত্বা বিদধ্বংসুর্যথাশ্মানমাখণমৃত্বা বিধ্বংসেত ॥৭
অন্বয় : অথ [দেবাং] হ যঃ (যে) এব অয়ম্ (এই) মুখ্যঃ (মুখে উৎপন্ন; শ্রেষ্ঠ) প্ৰাণঃ তম্ (তাহাকে) উদ্গীথম্ উপাসাঞ্চক্রিরে; তম্ হ অসুরাঃ ঋত্বা (তাহার নিকট গমন করিয়া) বিদধ্বংসুঃ (ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল), যথা (যেমন) অন্মাদম্ (প্রস্তরকে) আখণম্ (দুর্ভেদ্য; যাহা খনন করা যায় না, তাহার নাম ‘আখণ’) ঋত্বা (প্রাপ্ত হইয়া) বিধ্বংসেত (ধ্বংসপ্রাপ্ত হয়)।
সরলার্থ : তারপর যাহা এই মুখ্যপ্রাণ, দেবগণ তাহাকেই উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন। কিন্তু লোষ্ট্ৰাদি যেমন কঠিন প্রস্তরকে আঘাত করিতে গিয়া নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়, তেমনি অসুরগণ মুখ্যপ্রাণকে বিদ্ধ করিতে গিয়া আপনারাই ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল