অথ হ মন উদ্গীথমুপাসাঞ্চক্রিরে তদ্ধাসুরাঃ পাপ্পানা বিবিধস্তমাত্তেনোভয়ং সঙ্কল্পয়তে সঙ্কল্পনীয়ং চাসঙ্কল্পনীয়ং চ পাপ্পনা হ্যেতদ্বিদ্ধম্ ॥৬
অন্বয় : অথ [দেবাঃ] হ মনঃ (মনকে) উদ্গীথম্ উপাসাঞ্চক্রিরে; তত্ হ (সেই মনকে) অসুরাঃ পাপ্পুনা বিবিধুঃ। তস্মাৎ তেন (সেই মন দ্বারা) উভয়ম্ সংকল্পয়তে (চিন্তা করিয়া থাকে)— সংকল্পনীয়ম্ চ (সাধু বিষয়কে) অসংকল্পনীয়ম্ চ (এবং অসাধু বিষয়কে); পাপ্পনা হি এতৎ বিদ্ধম্।
সরলার্থ : তারপর দেবগণ মনকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন, কিন্তু অসুরগণ ইহাকে পাপ দ্বারা বিদ্ধ করিল। এই জন্য লোকে মন দ্বারা সাধু ও অসাধু উভয় বিষয়ই চিন্তা করিয়া থাকে; কারণ ইহা পাপবিদ্ধ হইয়াছিল।